Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

চাল পলিশ করলে পাঁচ বছরের জেলসহ ১০ লাখ টাকা জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:52:36 pm, Sunday, 22 January 2023
  • 158 বার

আমার ডেক্স:খাদ্যে ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে আইন করতে যাচ্ছে সরকার। এতে পুরনো চাল পলিশ করে বিক্রি করলে ১০ লাখ টাকা জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।এরই মধ্যে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২২’-এর সংশোধিত খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে খাদ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ মতামত চাওয়া হয়েছে।

এতে বলা হয়, খসড়া সংশোধিত আইনটির ওপর অংশীজনদের মতামত আগামী ২৯ জানুয়ারির মধ্যে এ মন্ত্রণালয়ের এ ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

খসড়ার ৬ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি খাদ্য অধিদফতরের সিল বা চিহ্নযুক্ত সিল ছাড়া সরকারি গুদামে খাদ্যদ্রব্য বিতরণ, স্থানান্তর, ক্রয় বা বিক্রি করলে পাঁচ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

১৯৫৬ সালের ফুড (স্পেশাল কোর্ট) এবং ১৯৭৯ সালের ফুডগ্রেইনস সাপ্লাই (প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাকটিভিটি) অধ্যাদেশ বাতিল করে নতুন আইন তৈরি করা হচ্ছে।

এর আগে, ২০২২ সালের ১৮ এপ্রিল মন্ত্রিসভা নীতিগতভাবে এ খসড়া আইনটির অনুমোদন দেয় এবং এটি আরও যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাল পলিশ করলে পাঁচ বছরের জেলসহ ১০ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : 05:52:36 pm, Sunday, 22 January 2023