Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চিংড়িতে অপদ্রব্য মিশ্রণকারী ৮ ব্যবসায়ীকে আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:16:35 pm, Thursday, 8 December 2022
  • 140 বার

বাগেরহাট প্রতিনিধি:অসদুপায়ে অধিক মুনাফা লাভের আশায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশকালে খুলনা র‌্যাব-৬ এর অভিযানে আটজন অসাধু মাছ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে খুলনার রুপসা বাসষ্ট্যান্ড এলাকা থেকে হাতে-নাতে আটক আট ব্যবসায়ী হলো- আবু আমির (৪২), আব্দুল হাকিম (৩৭), রানা (২৯), শামিম সিকদার (৩২), শান্ত শেখ (২৭), রাসেল সরদার (২৯), সুমন শেখ (২২), ও ডালিম শেখ (৩৬)।

এদের সকলের বাড়ি খুলনা রুপসার বিভিন্ন এলাকা। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, র‌্যাব-৬ খুলনা সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রূপসা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চিংড়ি মাছে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করছে।

এ খবর নিশ্চিত হয়ে রূপসা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার সমন্বয়ে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে আটজনকে পৃথকভাবে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উক্ত প্রতিষ্ঠান হতে জেলি পুশকৃত ৬০ কেজি চিংড়ি, ৪৫ লিটার অপদ্রব্য জেলি এবং অপদ্রব্য জেলি পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চিংড়িতে অপদ্রব্য মিশ্রণকারী ৮ ব্যবসায়ীকে আটক

আপডেট টাইম : 05:16:35 pm, Thursday, 8 December 2022