Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার, থানায় মামলা দায়ের

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:55:59 pm, Sunday, 5 June 2022
  • 112 বার
চিতলমারী প্রতিনিধি:চিতলমারী থানা পুলিশ আফরোজা আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১২ টায় মৃতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাঁর অকাল মৃত্যু এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি করেছে। আফরোজা আক্তার উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের মোস্তফা শেখের ছোট মেয়ে ও হিজলা নতুনচর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের স্ত্রী। এ ঘটনায় মৃতের পিতা বাদী থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার (৩ জুন) রাতে হিজলা নতুনচর এলাকার স্বামীর বাড়ির ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

মৃত গৃহবধু আফরোজ আক্তারের পিতা মোস্তফা শেখ সাংবাদিকদের বলেন, ‘প্রায় এক বছর আগে উপজেলার হিজলা নতুনচর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের সাথে আমার ছোট মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জামাই আমিনুর শেখ কয়েক লাখ টাকা যৌতুক নেয়। আমার মেয়ে অনার্স পড়তো এবং দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। শুক্রবার রাতে শ^শুর বাড়ি থেকে পুলিশ গলায় ওড়না পেচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওরা এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবী করছি।’

ঘটনার পর থেকে আফরোজার স্বামী আমিনুর শেখ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের কোন বক্তব্য পাওয়া যায় নাই।

তবে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান  জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মেয়ের পিতা মোস্তফা শেখ অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার ধারায় (৪ নং) একটি মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার, থানায় মামলা দায়ের

আপডেট টাইম : 10:55:59 pm, Sunday, 5 June 2022