Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চুরি করতে গিয়ে ধরা পড়ে ৯৯৯-এ কল

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:01:52 am, Sunday, 13 November 2022
  • 179 বার

আমার ডেক্স:সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন আকরাম মোড়ল নামে এক ব্যক্তি। গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য প্রার্থনা করেন। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি মেম্বারের সহায়তায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

কুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর জাহিদুর রহমান জুয়েল জানান, আকরাম মোড়ল পেশাদার মাছ চোর। শুক্রবার দিবাগত রাতে তিনি কদমখালী গ্রামের মৃত আনোয়ার মোল্যার ছেলে মোশারফ হোসেন মোল্যার ঘেরে মাছ চুরি করতে যান। বিষয়টি টের পেয়ে ঘের মালিক মোশারফ হোসেন তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় গণপিটুনি থেকে রক্ষা পেতে ৯৯৯-এ কল করে সাহায্য প্রার্থনা করেন আকরাম। তিনি পার্শ্ববর্তী অন্যান্য ঘের মালিকদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেন। ভোরে দেবহাটা থানায় খবর দেওয়া হলে সকালে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে আকরাম মাছ চুরির বিষয়টি স্বীকার করে ‘আজ থেকে আর চুরি করবেন না’ এবং ‘সন্ধ্যা ৭টার পর থেকে ঘের এলাকায় ঘোরাফেরা করবেন না’ মর্মে অঙ্গীকার করেন। সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ঘের মালিকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সোভন দাস জানান, আটক ব্যক্তি ৯৯৯-এর কল করে সাহায্য চেয়ে জানান, তাকে ধরে এনে মারপিট করা হচ্ছে। তাকে উদ্ধার করতে হবে। থানা থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার জাহিদুর রহমান জুয়েলকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়ে তাকে ছেড়ে দেন। পরে জানা যায়, তিনি ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন। স্থানীয়দের গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে পুলিশকে ফোন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চুরি করতে গিয়ে ধরা পড়ে ৯৯৯-এ কল

আপডেট টাইম : 12:01:52 am, Sunday, 13 November 2022