Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চুরি ঠেকাতে রসের হাঁড়িতে তালা

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:27:48 am, Saturday, 6 January 2024
  • 205 বার

আমার ডেক্স:মানুষ সাধারণত তার মূল্যবান সম্পত্তি চোরদের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করেন লোহার শিকল ও তালা। তবে মাটির হাঁড়িতে তালা ব্যবহার করতে দেখেছেন কখনো? শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে শরীয়তপুরে। চোরদের হাত থেকে খেজুরের রসের হাঁড়ি বাঁচাতে এমনই এক অভিনব কৌশল বেছে নিয়েছেন এক গাছি।

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার মহিষকান্দি এলাকার গাছি হারুন সরদার (৫০)। দীর্ঘ ২০ বছর ধরে শীত মৌসুমে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করেন তিনি। পরে ওই রস জ্বালিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। চলতি বছর তিনি ১৭০টি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করছেন। এসব গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রয়োজন হয় মাটির হাঁড়ি। যার একেকটির মূল্য প্রায় ১০০ টাকা। তবে চলতি বছর প্রতিরাতেই এসব গাছ থেকে হাঁড়িসহ রস চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। চোরদের হাত থেকে রসের হাঁড়ি বাঁচাতে প্রথম দিকে গাছের গোড়ায় বিভিন্ন গাছের কাঁটা এবং কয়েকদিন রাত জেগে পাহারা দেন হারুন সরদার। কিন্তু চুরি থামেনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন শিকল দিয়ে তালা লাগানোর বিষয়টি। যেমন ভাবা তেমন কাজ। বাজার থেকে তালা আর শিকল কিনে এনে গাছের সঙ্গে জুড়ে দেন গাছি হারুন সরদার।

স্থানীয় আরিফ হাসান বলেন, ‘এখন আর তেমন খেজুর গাছ দেখা যায় না। একটা সময় ছিল অল্প টাকায় খেজুর রস কিনে খাওয়া যেতো। খেজুর রসের দাম বেড়ে যাওয়ায় চোররা এখন খেজুর রস চুরি করে নিয়ে যায়। তবে খেজুর গাছে হাঁড়ির সঙ্গে শিকল দিয়ে তালাবদ্ধ করতে এই প্রথম দেখলাম। ওনার বুদ্ধি দেখে বিষয়টি খুব ভালো লাগলো।’

সাইফুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, ‘প্রচণ্ড শীতের মধ্যে পরিশ্রম করে হারুন ভাই গাছ কেটে রস সংগ্রহ করেন। এই আয় দিয়েই তার সংসার চলে। তবে কিছুদিন ধরে চোরে রস চুরির পাশাপাশি হাঁড়িও ভেঙে ফেলতে থাকে। তাই তিনি বুদ্ধি করে তালা লাগিয়েছেন।’

এ বিষয়ে গাছি হারুন সরদার বলেন, ‘শীত মৌসুম এলে রস বেঁচে সংসার চালাই। কিন্তু চোরে প্রতিরাতেই আমার হাঁড়িসহ রস চুরি করে নিয়ে যায়। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। প্রতিদিন গাছ কাটার পর গাছের গোড়ায় কাঁটা দিয়ে রাখলেও সেটা সরিয়ে ফেলে রস চোরেরা। পরে বাধ্য হয়ে চুরি ঠেকাতে বাজার থেকে শিকল আর তালা কিনে হাঁড়িতে দিয়ে রাখি।’

স্থানীয় কাউন্সিলর বিপ্লব ঢালী বলেন, ‘কিছু লোক রাতের আঁধারে হারুন ভাইয়ের রস চুরি করে খেয়ে ফেলে। তারা রস খাওয়ার পাশাপাশি হাঁড়ি ভেঙে ফেলে। তাই হারুন ভাই গাছে তালা আর শিকল ঝুলিয়ে রেখেছেন। এখন আর কেউ তার হাঁড়ি ভাঙতে পারবে না।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চুরি ঠেকাতে রসের হাঁড়িতে তালা

আপডেট টাইম : 03:27:48 am, Saturday, 6 January 2024