Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
ইজারাকে কেন্দ্র করে চিতলমারীতে মুক্তিযোদ্ধাকে মারপিট

ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:31:21 am, Monday, 27 February 2023
  • 138 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:চিতলমারী উপজেলায় হাট-বাজারের ইজারাকে কেন্দ্র করে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং একই ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি মো: রমজান মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারী রাতে মো: রমজান বাদী হয়ে চিতলমারী সদর ইউনিয়ন ছাত্রলীগের ১নং ওয়ার্ড সভাপতি ফেরদৌসসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে বাদী মো: রমজান চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য নালুয়া হাট-বাজারের ইজারা পান। এ ঘটনার পর আবুল কালাম আজাদ তাঁর ভাগিনা মো: রমজানকে নিয়ে উপজেলা পরিষদ থেকে বের হলে ছাত্রলীগ নেতা ফেরদৌসের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাঁদের গতিরোধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তাঁরা আবুল কালাম আজাদ ও তাঁর ভাগ্নে মো: রমজানকে মারপিট করে। মারপিট ঠেকোতে ৩০ হাজার টাকা চাঁদা পরিশোধ করেন।

মো: রমজান সাংবাদিকদের বলেন, ‘হাট-বাজারের ইজারাকে কেন্দ্র করে চিতলমারী সদর ইউনিয়ন ছাত্রলীগের ১নং ওয়ার্ড সভাপতি ফেরদৌসসহ ১৫-২০ জনের একটি দল আমাদের কছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি মার ঠেকাতে ৩০ হাজার টাকা পরিশোধ করেছি। চাঁদাবাজির মামলা করার পর থেকে আসামীদের লোকজনের হুমকিতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।’

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা ফেরদৌসের পরিবারের পক্ষ থেকে কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যার নং ১২।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইজারাকে কেন্দ্র করে চিতলমারীতে মুক্তিযোদ্ধাকে মারপিট

ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

আপডেট টাইম : 12:31:21 am, Monday, 27 February 2023