Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

বাগেরহাটে মানসিক প্রতিবন্ধী ছেলের আঘাতে বাবার মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:54:54 pm, Friday, 17 February 2023
  • 147 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় মানসিক প্রতিবন্ধী ছেলে আলাউদ্দিন হালাদারের (৩৮) আঘাতে মতিউর রহমান হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে মানসিক প্রতিবন্ধী আলাউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মতিউর রহমান হাওলাদার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামের বাসিন্দা। তার ছেলে আলাউদ্দিন হাওলাদার কয়েক বছর আগে থেকে মানসিক প্রতিবন্ধী।
স্থানীয়দের বরাত দিয়ে শরণখোলা থানা পুলিশ জানায়, সকালে মানসিক প্রতিবন্ধী আলাউদ্দিন হাওলাদার তার বাবার কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় আলাউদ্দিন তার বাবার উপর ক্ষিপ্ত হন। বকাবকি শুরু করেন। এক পর্যায়ে রান্না ঘর থেকে মশলা পেষা শিল (পুতা) এনে তার বাবার মাথা, হাত ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই মতিউর রহমান মারা যান। এসময় খবর পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে ঘাতক ছেলে আলাউদ্দিন বেধে রেখে পুলিশের হাতে হস্তান্তর করেন।
নিহতের বড় ছেলে আবুল বাশার হাওলাদার বলেন, ভাই হলেও, আলাউদ্দিন আমার বাবার হত্যকারী। আমরা পারিবারিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করব।
উত্তর রাজাপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন খান বলেন, আলাদা বাড়ি করার জন্য দীর্ঘদিন ধরে আলাউদ্দিন তার বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন। নিজেকে বিয়ে দেওয়ার জন্যও মা-বাবাকে চাপ দিচ্ছিলেন আলাউদ্দিন। কিন্তু তার এসব দাবি মেনে না নেওয়ায় ক্ষোভে বাবাকে হত্যা করতে পারে বলে তাদের ধারণা।
তিনি আরও বলেন, বছর দুয়েক আগে আলাউদ্দিন আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামালের মা হোসনেয়ারা বেগমের একটি পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। সেই ঘটনায়ও শরণখোলা থানায় মামলা রয়েছে তার বিরুদ্ধে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, নিহতের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে মানসিক প্রতিবন্ধী ছেলের আঘাতে বাবার মৃত্যু

আপডেট টাইম : 05:54:54 pm, Friday, 17 February 2023