Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ছেলের মৃত্যুর চারদিন পর শোকাতুর মায়ের মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:56:14 pm, Friday, 3 June 2022
  • 117 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কলেজছাত্র ছেলে আল-আমিন শেখ মারা যাওয়ার চারদিন পর মৃত্যু হয়েছে শোকাতুর মা মিনা বেগমের। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তায় পড়ে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মো. ফুল মিয়া শেখের স্ত্রী। মিনা বেগমের ছেলে আল-আমিন শেখ মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি গত শনিবার (২৮ মে) রাতে গ্রামের পুকুরে গোসল করতে যান। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। পরেরদিন সকালে পুকুরে ভাসমান অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এরপর থেকে মা মিনা বেগম ছেলের শোকে পাগলপ্রায় ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দেন এবং দিগ্বিদিক ছোটাছুটি করতেন।

মোল্লাহাট থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, মিনা বেগম নামে এক নারী মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জব্বার ফারুকী বলেন, মিনা বেগম নামে এক নারীকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তবে এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।

স্থানীয় গাংনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল আলম বলেন, একমাত্র ছেলে আল-আমিনকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছিলেন মিনা বেগম। ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে বের হয়ে তার এই মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছেলের মৃত্যুর চারদিন পর শোকাতুর মায়ের মৃত্যু

আপডেট টাইম : 07:56:14 pm, Friday, 3 June 2022