নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে জলবায়ু সহনশীল মৎস্য চাষ ও মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিউনিটি বেইজড রেজিলিয়েন্ট ফিসারিজ এ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ নামক প্রকল্পের আয়োজনে দুইদিন ব্যাপি এই প্রশিক্ষন শুরু হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা প্রমুখ।
কর্মশালায় পরিবর্তিত জলবায়ুতে চাষযোগ্য চিংড়ি, কার্প জাতীয় ও দেশী মাছ চাষের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বাগেরহাটে কমর্রত বিভিন্ন গনমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষন সোমবার বিকেলে শেষ হওয়ার কথা রয়েছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
জলবায়ু সহনশীল মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন
-
Md.Liton - আপডেট টাইম : 11:29:42 pm, Sunday, 21 August 2022
- 141 বার
জনপ্রিয় সংবাদ










