Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

জান দেবো তবু কৃষি জমিতে ড্রেজিংয়ের বালু ফেলতে দেবো না

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:44:49 pm, Monday, 22 August 2022
  • 128 বার

মোংলা প্রতিনিধি:“কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্লোগানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে সোমবার (২২ আগস্ট) সকালে কৃষিজমি রক্ষার দাবিতে বাণীশান্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও কৃষকদের চলমান আমন ধান রোপণে সংহতি কর্মসূচি পালন করা হয়। সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় বাণীশান্তা-ভোজনখালি বিলে ধান রোপণ সংহতি কর্মসুচিতে সভাপতিত্ব করেন বাপা নেতা ও কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সংগঠক কৃষ্ণপদ মন্ডল। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা সাংবাদিক মো: নূর আলম শেখ। ধান রোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন, হিরন্ময় রায়, মনোজিত কুমার দেব, সঞ্জিব মন্ডল, কৃষাণী ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রি, ইউপি সদস্য জয় কুমার মানিক, বাপা নেতা হাছিব সরদার, কৃষাণী বৈশাখী মন্ডল প্রমুখ।

ধান রোপন কর্মসুচি চলাকালে বক্তারা বলেন, জান দেবো তবু কৃষিজমিতে পশুর নদী ড্রেজিংয়ের বালু ফেলতে দেবো না। বালু ফেলার বহু বিকল্প থাকা সত্ত্বেও মোংলা বন্দরের কতিপয় অসাধু কর্মকর্তার টার্গেট হচ্ছে বাণীশান্তার তিনশ’ একর তিনফসলি কৃষিজমি যা দু:খজনক। যেকোন মূল্যে কৃষিজমি ধ্বংসের ষড়যন্ত্র বাণীশান্তার কৃষকরা প্রতিহত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার কৃষিজমি রক্ষার তাগিদ দেয়া সত্ত্বেও পশুর নদী ড্রেজিংয়ের প্রকল্পের সাথে যুক্ত কতিপয় কর্মকর্তা তা উপেক্ষা করছে। বক্তারা বাণীশান্তার তিনশো একর তিনফসলি কৃষিজমিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ ড্রেজিং প্রকল্পে অনাবাদি এবং ডোবা হিসেবে উল্ল্যেখ’র মাধ্যমে বার বার মিথ্যাচার করছে। বক্তব্যের শেষে বাপা ও কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ আমন ধান রোপণের ভরা মৌসুমের চলমান কর্মসূচিতে অংশগ্রহণ করে কৃষকদের সাথে সংহতি প্রকাশ করেন।

ধান রোপন শেষে নেতৃবৃন্দ কৃষিজমি রক্ষার চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বাণীশান্তা গ্রামে বাপা আয়োজিত উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউপি সদস্য কৃষকনেত্রী পাপিয়া মিস্ত্রি। উঠান বৈঠকে বক্তারা কৃষিজমি রক্ষার চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জান দেবো তবু কৃষি জমিতে ড্রেজিংয়ের বালু ফেলতে দেবো না

আপডেট টাইম : 06:44:49 pm, Monday, 22 August 2022