বাগেরহাট প্রতিনিধি:বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের আয়োজনে মুনিগঞ্জে সংগঠনের কার্যালয়ের সামনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম,বাগেরহাট পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী রবি,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, আহবায়ক কমিটির সদস্য ফরিদুল ইসলাম পল্টু,হাদিউজ্জামান হিরো,শাহিদা আক্তার, মোসারফ হোসেন মন্টু, মহিতুজ্জামান দুলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সাধারণ সম্পাদক হাদিজ্জামান হিরোর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধ ও দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
ঝন্টু স্মৃতি যুব সংসদের আয়োজনে
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 09:47:58 pm, Saturday, 30 May 2026
- 105 বার
জনপ্রিয় সংবাদ












