Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

জুয়া খেলে ঋণগ্রস্ত, মুক্তি পেতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:28:53 pm, Tuesday, 24 May 2022
  • 120 বার

নিউজ ডেক্স:নরসিংদীতে ঋণের টাকার দায় থেকে মুক্তি পেতে ও প্রতিপক্ষকে ঘায়েল করতেই স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গিয়াস উদ্দিন শেখ। সোমবার (২৩ মে) বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের পুরো ঘটনা তুলে ধরেন তিনি।

মঙ্গলবার দুপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীটির নরসিংদী পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, ঘাতক গিয়াস উদ্দিন শেখ ছিল জুয়ায় আসক্ত। ইতিপূর্বে সে জুয়া খেলে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। ব্র্যাক, আশাসহ বিভিন্ন এনজিও থেকে স্ত্রী রহিমা বেগমের নামে অনেক টাকা ঋণ নেয়। ঋণের টাকা পরিশোধ না করতে ও জ্যাঠাতো ভাই রেনু মিয়ার সঙ্গে লেগে থাকা বিরোধের জেরে তাকে ফাঁসাতেই এই হত্যাকান্ড সংঘটিত করে। তিনি জানান, পিবিআই ঘটনাস্থল উপস্থিত হয়ে নানা বিষয়ে পর্যালোচনা করে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ক্রিকেট ব্যাট উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না খতিয়ে দেখছে পিবিআই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

জুয়া খেলে ঋণগ্রস্ত, মুক্তি পেতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা

আপডেট টাইম : 06:28:53 pm, Tuesday, 24 May 2022