Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

জোয়ারের পানি উঠছে বাড়ির উঠানে রামপালে অর্ধশত পরিবারের ভোগান্তি

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:29:36 pm, Wednesday, 1 October 2025
  • 73 বার

রামপাল প্রতিনিধি:বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগর্দ্দাসকাটি চর এলাকার অন্তত ৫০ টি বাড়িঘর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। অমাবস্যা ও পূর্ণিমার গোনের সময় দিন-রাত দুই দফা জোয়ারের পানি ঢুকে পড়ায় বাড়িঘর তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরম্ভা ইউনিয়নের দুর্গম এই চরাঞ্চলে প্রায় ৬ থেকে ৭ শতাধিক মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৫০টি পরিবারের বাড়ির চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী বা বেড়িবাঁধ না থাকায় অতিরিক্ত জোয়ারের পানিতে নিয়মিত প্লাবিত হচ্ছে। এতে ধান ও মাছ চাষ, গবাদিপশু পালন, রান্না করা ও বসবাস কঠিন হয়ে পড়েছে। শিশুদের পড়াশোনা ও স্কুলে যাতায়াতেও বিঘ্ন ঘটছে।

স্থানীয়রা জানান, জোয়ারের সময় রান্নার চুলা পর্যন্ত পানি উঠে যাওয়ায় খেয়ে না খেয়েই অনেক পরিবার দিন কাটাচ্ছেন। প্রায় দুই কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ফসলের মাঠের আমন ধানের চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপেয় পানির ব্যবস্থা না থাকায় বাসিন্দাদের ৪ কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে পানি আনতে হয়। কাছাকাছি কোনো টিউবওয়েল বা পানি সরবরাহের ব্যবস্থা নেই বলে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে। এলাকায় বিদ্যালয় না থাকায় শিশুদের স্কুলে যাতায়াতও কষ্টসাধ্য হয়ে পড়েছে। অসুস্থ হলে চিকিৎসা নিতেও ভোগান্তি পোহাতে হয়। একমাত্র সরু চলাচলের পথটিও জোয়ারের পানিতে ডুবে অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি চরভরাটি খাস জমিতে গড়ে ওঠা এ গ্রামে অধিকাংশ পরিবারই ভূমিহীন। প্রভাবশালী ভূমিদস্যুরা খাস জমি দখল করে মাছ ও ধান চাষ করছে। প্রশাসনের নজরদারির অভাবে এভাবে হাজার হাজার একর খাস জমি দখল হয়ে যাচ্ছে।

তারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জোয়ারের পানি উঠছে বাড়ির উঠানে রামপালে অর্ধশত পরিবারের ভোগান্তি

আপডেট টাইম : 06:29:36 pm, Wednesday, 1 October 2025