Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন হাসান হিমালয়

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:43:59 pm, Friday, 9 December 2022
  • 107 বার

নিজস্ব প্রতিবেদক:টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২ পেয়েছেন খুলনার সাংবাদিক আবুল হাসান হিমালয়। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত টিআইবির কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন অতিথি ও বিচারকমণ্ডলী। এ বছর ৪টি ক্যাটাগরিতে ৪ জন সাংবাদিক এই পুরষ্কার পেয়েছেন। দেশে বেসরকারি পর্যায়ে সাংবাদিকদের জন্য এটাই সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরষ্কার।

২০২১ সালের ২২ থেকে ২৫ মে মাসে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প নিয়ে দৈনিক পূর্বাঞ্চলে ৪টি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের পরও খুলনা শহরে লবণ পানি সরবরাহ, গোপনে ভূ-গর্ভস্থ থেকে অনবরত পানি উত্তোলন, এসবের কারণ, অনিয়ম ও প্রতিকারের উপায় তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রিন্ট মিডিয়া (আঞ্চলিক) ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে।

পুরষ্কারপ্রাপ্ত অন্যরা হলেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান, যমুনা টেলিভিশনের অপূর্ব আলাউদ্দিন ও চ্যানেল 24 এর প্রামান্য অনুষ্ঠান সার্চ লাইট এর আবদুল্লাহ আল ইমরান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান,
ঢাকা ট্রিবিউনের নির্বাহী পরিচালক রিয়াজ আহমেদ, বৈশাখী টিভির পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক, এমআরডিআইয়ের অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু, চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক তালাত মামুন ও গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী।

আবুল হাসান হিমালয় ২০০৫ সালে দৈনিক অর্ণিবান পত্রিকা থেকে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক সমকালের খুলনা ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া খুলনা গেজেটে কন্ট্রিবিউটর হিসেবে অংশ নেন। ইতোপূর্বে ২০২০ ও ২০২১ সালে দুই বার তিনি খুলনা প্রেসক্লাবের ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক লাভ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন হাসান হিমালয়

আপডেট টাইম : 05:43:59 pm, Friday, 9 December 2022