Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ট্রাংকের ভিতর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:47:27 pm, Monday, 17 October 2022
  • 105 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাটের রামপালে লেপ-তোষকের ট্রাংক থেকে নিহারিকা হালদার(৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে রামপাল উপজেলার বেতকাটা গ্রামে ওই বৃদ্ধার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। নিহত নিহারিকা হালদার বেতকাটা গ্রামের মৃত ক্ষিতিশ হালদার স্ত্রী। নিহারিকা হালদারের একমাত্র ছেলে চাকরীজীবি। তার তিন মেয়ে বিবাহিত হওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকেন। এজন্য সে তার স্বামীর বাড়ীতে একা বসবাস করতেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গত ২ থেকে ৩ দিন ধরে তার ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এদিন বিকালে প্রতিবেশিরা তার মেঝো মেয়ে রাধিকা শিকদারকে খবর দেয়।

রাধিকা বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের মধ্যে থাকা লেপ-তোষকের ট্রাংক থেকে দুর্গন্ধ বের হলে, তারা থানা পুলিশে খবর দেয়। রামপাল থানা পুলিশ ট্রায়কের তালা ভেঙ্গে নিহারিকা হালদারের অর্ধগলিত লাশ উদ্ধার করে। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ট্রাংকের ভিতর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 05:47:27 pm, Monday, 17 October 2022