Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ট্রেনের নতুন টিকিটিং সিস্টেমে গ্রাহকদের ভোগান্তি

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:41:46 pm, Saturday, 26 March 2022
  • 178 বার

নতুন পদ্ধতিতে বাংলাদেশ রেলওয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি শুরু করেছে। কিন্তু ওটিপি, ওয়েবসাইট লোডিং ও সার্ভার সমস্যার কারণে প্রথম দিনেই গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। এতদিন অনলাইনে রেলের টিকিট বিক্রি করা হচ্ছিল ‘রেলসেবা’ অ্যাপে। এছাড়া ‘ই-সেবা’ ওয়েবসাইট থেকেও মিলতো ট্রেনের অনলাইন টিকিট। রেলের অনলাইন টিকিট বিক্রিতে এখন থেকে এ দুই অনলাইন প্ল্যাটফর্মই বাতিল হয়ে যাচ্ছে।

শনিবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু নতুন পদ্ধতির টিকিটিং সিস্টেম এখনো পুরোপুরি সার্ভিস দিচ্ছে না। নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হলে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন সাইটে লগ-ইন করা যাবে না।

রেলের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসিন জানান, শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে চালু হয় নতুন ওয়েবসাইট। আজ সকাল ৮টা থেকে সহজ ডটকমের তত্ত্বাবধানে নতুন ওয়েবসাইটে টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু অতিরিক্ত লোডের কারণে সার্ভার জটিলতা দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।

প্রসঙ্গত, কাউন্টারের প্রতিটি টিকিটের জন্য সিএনএসকে ৩ টাকা করে প্রদান করতো রেলওয়ে, আর অনলাইনে বিভিন্ন সার্ভিস চার্জসহ সিএনএস নিতো ২০ টাকা করে। নতুন করে চুক্তির আওতায় সহজ লিমিটেডকে কাউন্টারে প্রতি টিকিটের জন্য ২৫ পয়সা করে প্রদান করবে রেলওয়ে। তবে অপরিবর্তিত থাকছে অনলাইনের সার্ভিস চার্জ অর্থাৎ অনলাইনে প্রতিটি টিকিট কাটতে অতিরিক্ত দিতে হবে ২০ টাকা করে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে সহজ ডটকম।

এছাড়া আগের মতোই টিকিটের ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ অনলাইনে বিক্রি হবে টিকিট। সহজ ডটকম দায়িত্ব পাওয়ার পর বাতিল হয়েছে রেলের টিকিট সংগ্রহের আগের সব অ্যাপ ও ওয়েবসাইট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ট্রেনের নতুন টিকিটিং সিস্টেমে গ্রাহকদের ভোগান্তি

আপডেট টাইম : 05:41:46 pm, Saturday, 26 March 2022