Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

টয়লেটে সন্তান প্রসব, নবজাতককে জীবিত উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:01:38 pm, Monday, 9 May 2022
  • 136 বার

ডেক্স রিপোর্ট: বরিশাল শেরে ই বাংলা মেডিকেলের টয়লেটের পাইপ কেটে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। টয়লেটে বসে হঠাৎ সন্তান প্রসব হয়ে গেলে টয়লেটের ভিতরেই পড়ে যায় নবজাতকটি। পরে পাইপ ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। শনিবার (৭ মে) বিকালে মেডিকেলের প্রসূতি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নবজাতকের পিতার নাম নেয়ামত উল্লাহ, তিনি পেশায় জেলে এবং মা শিল্পী বেগম গৃহবধূ। তারা পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকার বাসিন্দা।

নবজাতকের পিতা নেয়ামত উল্লাহ জানান, আমার স্ত্রী গুরুত্বর অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষে ডাক্তার সিজারিয়ানের সিদ্ধান্ত নেয়। বিকালে অপারেশনের ওষুধ কিনে আনতে বললে আমি সেগুলো কিনে আনতে যাই। ওষুধ নিয়ে ফিরে এসে দেখি টয়লেটে অনেক লোকজন ভীড় করে আছেন। আমার স্বজনরা কান্নাকাটি করছেন। একজন আমাকে বলেন আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছেন। আমি টয়লেটে হাত ঢুকিয়ে দিয়েও কিছু পাইনি। কান দিয়ে শুনি টয়লেটের পাইপের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। হাসপাতালের লোকজন বলেছেন, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। আমি কারো অপেক্ষা না করে দ্রুত দোতলায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে আমার মেয়ে সন্তানকে বের করে নিয়ে আসি। আমার স্ত্রী আমাকে বলেছেন প্রসব বেদনায় সে টেরই পায়নি কখন টয়লেটের কমোডে সন্তান প্রসব হয়ে গেছে। তার সাথে থাকা এক আত্মীয় না দেখলে হয়তো আমার মেয়েকে আর পেতাম না।

এই বিষয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, উদ্ধার করা শিশুকে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

টয়লেটে সন্তান প্রসব, নবজাতককে জীবিত উদ্ধার

আপডেট টাইম : 08:01:38 pm, Monday, 9 May 2022