Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:55:49 pm, Thursday, 10 November 2022
  • 173 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট পৌরসভা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে কর্মসূচীর উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সারাদেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাডছে, ডেঙ্গু থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার সকালে বাগেরহাটে পৌরসভার প্রানকেন্দ্র সাধনার মোড়ে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এউপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে মানুষকে সচেতন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।এসময় পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাব্বেরুল ইসলামসহ পৌরসভা সকল কাউন্সিলরা কর্মসুচিতে অংশ নেন। এধরণের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে খুশি শহরবাসী।

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, পৌরশহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সকল ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে। আশাকরি আগামী ৭ দিনের মধ্যে পৌরশহর শতভাগ পরিছন্নতার আওতায় আসবে। তাই সকল বাড়ির মালিকদের সহযোগিতা আহবান জানান মেয়র।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন,যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে অপরিস্কার রাখার কারনে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এসব রোগ থেকে রক্ষা পেতে হলে সকলকে পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। হাট বাজারের দোকানপাট এবং নিজ বাড়ির আঙ্গিনা ও বনজঙ্গল পরিস্কার করতে হবে। যদি পরিস্কার না করে তাহলে আইনহত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট টাইম : 05:55:49 pm, Thursday, 10 November 2022