Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঢাকায় ২৩ লাখ মানুষ কলেরার টিকা পাবেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:21:48 pm, Wednesday, 13 April 2022
  • 170 বার

নিউজ ডেক্স: ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব রোধে ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বুধবার (১৩ এপ্রিল) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, এ বছর দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

নাজমুল ইসলাম বলেন, ডায়রিয়ায় এ বছর আমরা চারটি মৃত্যুর তথ্য পেয়েছি। ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলোতে ডায়রিয়ার প্রকোপ বেশি। একবছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সীরা কলেরার টিকা পাবেন। শুধু গর্ভবতী নারীদের টিকা দেওয়া হবে না।

কলেরার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত রাজধানীর পাঁচটি স্থানে কলেরার টিকা দেওয়া হবে। এ জায়গাগুলো হলো, যাত্রাবাড়ি, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ।

মে মাসে টিকার প্রথম ডোজ দেওয়া হবে, জুন মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। নির্দিষ্ট কিছু এলাকায় কলেরার টিকা দেওয়া হবে, টিকা দিতে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না।

রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী যাত্রাবাড়ী এলাকায়। যাত্রাবাড়ীতে এত বেশি কেন প্রশ্নে নাজমুল ইসলাম বলেন, নিরাপদ পানির অভাবে। সাপ্লাই লাইনে সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে, এটা থেকেই যাবে। যে পানি আমি ব্যবহার করব, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঢাকায় ২৩ লাখ মানুষ কলেরার টিকা পাবেন

আপডেট টাইম : 03:21:48 pm, Wednesday, 13 April 2022