ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ন্যূনতম ৮ থাকতে হবে। যেটি গতবছর ৮ দশমিক ৫ ছিল। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকার সিদ্ধান্ত আগের নিয়মেই বহাল থাকবে।
বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের ‘ঘ’ ইউনিটের জন্য বিজ্ঞান বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের মোট জিপিএ ৮ লাগবে এবং আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫। মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের মোট জিপিএ লাগবে ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩ লাগবে। এ ছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল ৭ থাকতে হতো, এবার সেটি কমিয়ে মোট জিপিএ ৬ দশমিক ৫ করা হয়েছে এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
আবেদনযোগ্য প্রার্থী
বিশ্ববিদ্যালয় প্রদত্ত ভর্তি যোগ্যতার ও এইচএসসি ২০২১ এর ফলাফলের আলোকে এবার ক ইউনিটে ২,১১,৬৮০ জন, খ ইউনিটে ৩,৪৮,৭১৩ জন, গ ইউনিটে ১,৯৪,৬২০ জন, ঘ ইউনিটে ৫,০৭,৫২৭ জন ও চ ইউনিটে ১০,০৬,১৪১ জন আবেদন করার সুযোগ পাবেন৷
ইউনিট ভিত্তিক আসন সংখ্যা
২০২১-২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন মোট ৬০৩৫ জন। এর মধ্যে ক ইউনিটে ৯৩০ জন, খ ইউনিটে ১৭৮৮ জন, ঘ ইউনিটে ১৩৩৬ জন, ক ইউনিটে ১৮৫১ জন, চ ইউনিটে ১৩০ জন।
আবেদন ফি জমাদান
অনলাইন ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, অগ্রণী, জনতা) মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।
Md.Liton 











