Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ,আটক ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:17:13 pm, Saturday, 4 February 2023
  • 206 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করেছে রামপাল থানা পুলিশ। সেই সাথে পিকআপের চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রমপাল থেকে এদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার ভাগা কামাল ফিলিং স্টেশনের পাশ থেকে পিকআপটি জব্দ করা হয়। আটককৃতদের চুরির মামলায় আসামী করে শনিবার (০৪ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।আটককৃতরা হলেন, রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত ইনতাজউদ্দীন হাওলাদারের ছেলে আবু তাহের (৪৬) ও চাকশ্রী গ্রামের হাওলাদার গিয়াসের ছেলে হাওলাদার সোহেল (২৭)। এদের মধ্যে আবু তাহের একটি বেসরকারি কোম্পানির অধীনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়ি চালাতেন। পূর্বে থাকা গাড়ির পাশ দিয়ে সে তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করেছিল। জব্দ পিকআইপটিতে করে কয়লা পরীক্ষার মেশিন চুরি করা হয়েছিল। মেশিনটি ঢাকায় নিয়ে যাওয়ার সময়, সোহেলকে সহযোগী হিসেবে নিয়ে যায় আবু তাহের।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুদ্দিন বলেন, মেশিনটি চুরির সাধারণ ডায়রী হওয়ার পর থেকে আমরা খুব গুরুত্বের সাথে দেখছি। গোপন সংবাদের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ, পিকআপের চালক ও এক সহযোগিকে আটক করেছি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স¤প্রতি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) চুরির ঘটনা ঘটে। পরে ১৬ জানুয়ারি রামপাল থানায় এসংক্রান্ত একটি মামলা দায়ের করেছে কেন্দ্রের তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মোঃ অলিউল্লাহ। বৃহস্পতিবার(০২ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (BOMB CALORIMETER) উদ্ধার করে রামপাল থানা পুলিশ। এই চুরির সাথে জড়িত চারজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ,আটক ২

আপডেট টাইম : 07:17:13 pm, Saturday, 4 February 2023