Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬

তাপবিদ্যুৎ কেন্দ্রের সোয়া তিন লক্ষ টাকার চোরাই মালসহ দুই চোর আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:56:57 pm, Monday, 1 May 2023
  • 209 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাট থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন লক্ষ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোর আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৯ এপ্রিল) গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়। এসময়, নির্মানকাজে ব্যবহৃত ৫হাজার ৪৯৫ কেজি লোহার সরঞ্জামাদি, ৫০ কেজি তামার তার ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পাবনা জেলার শহরের বিপ্লব হোসেন (১৯) ও খুলনা সদরের মেহেদী হাসান শান্ত (২৩)। মামলা দায়ের পূর্বক দুই চোর ও উদ্ধার মালামাল ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লক্ষ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোর আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশের সম্পদ রক্ষায় র‌্যাবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬

তাপবিদ্যুৎ কেন্দ্রের সোয়া তিন লক্ষ টাকার চোরাই মালসহ দুই চোর আটক

আপডেট টাইম : 05:56:57 pm, Monday, 1 May 2023