আমার ডেক্স:ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের এক বছর পূর্ণ হয়েছে গতকাল। এদিন সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-তে জমকালো আয়োজনে ছেলের জন্মদিন পালন করেন পরী। তবে সেখানে উপস্থিত ছিলেন না রাজ। তবে জন্মদিনের আগের দিন রাতে ছেলেকে দেখতে চিত্রনায়িকার বাসায় হাজির হয়েছিলেন রাজ। এ সময় ছেলের দেখা পেলেও পরীমণির দেখা না পেয়েই ফিরে যান রাজ।
জানা গেছে, ছেলের সঙ্গে দেখা করতে রাজ বাসায় যাওয়ার পরই দরজা লাগিয়ে নিজের ঘরে বসেছিলেন পরীমনি।
এ বিষয়ে পরীমনি বলেন, বুধবার (৯ আগস্ট) রাতে বাসায় এসেছিল রাজ। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি, দেখাও হয়নি। ওর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই আমার। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম।
তিনি আরও বলেন, সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ, তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।
Md.Liton 











