Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তিন দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বুথ

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:30:15 pm, Sunday, 4 August 2024
  • 129 বার

আমার ডেক্স:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচীকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটার পর আগামীকাল সোমবার থেকে আবার তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির সময়ে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে এবং শেয়ারবাজারে লেনদেন হবে না।আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ সময় বন্ধ থাকবে।

আজ রবিবার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার অনেক এলাকায় সকালের পর ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আবার নিরাপত্তার অভাবে অনেক ব্যাংক তাদের কিছু শাখা খোলেনি। রাজধানীর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সকাল থেকে রাজধানীর মিরপুর, গুলশান, শাহবাগ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকার কিছু ব্যাংক শাখা সকালে খুললেও সহিংসতা শুরু হওয়ার পর সেগুলোয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার অনেক ব্যাংক কিছু শাখা বন্ধ রাখার বিষয়ে গত শনিবার সিদ্ধান্ত নেয়।
ফলে ওই সব শাখা আজ আর খোলা হয়নি। পাশাপাশি অনেক ব্যাংকের প্রধান কার্যালয়ের কিছু বিভাগের কর্মীদের বাসা থেকে অফিস (হোম অফিস) করার সুযোগ দিয়েছে।

বিভিন্ন ব্যাংক সূত্রে জানা গেছে, তিন দিন বন্ধ থাকলেও এ সময়ে চালু থাকবে ব্যাংকের এটিএম বুথ। ফলে গ্রাহকেরা প্রয়োজনে টাকা তুলতে পারবেন।
পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ও মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) চালু থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তিন দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বুথ

আপডেট টাইম : 09:30:15 pm, Sunday, 4 August 2024