Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তেঁতুলতলা মাঠের জমি ২৭ কোটি টাকায় কেনা হয়েছে, দাবি ডিএমপির

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:34:51 pm, Tuesday, 26 April 2022
  • 170 বার

সেখানে বলা হয়, কলাবাগান থানার জন্য অধিগ্রহণ করা দশমিক ২০ একর জমি জরিপ অনুযায়ী সরকারি সম্পত্তি ও বাংলাদেশ সরকারের পক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন। জনস্বার্থে সরকার ডিএমপির কলাবাগান থানা নির্মাণের জন্য দেশের প্রচলিত সব আইন কানুন মেনে বরাদ্দ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ডিএমপি কোনো ব্যক্তির বা সংস্থার জমিতে বেআইনিভাবে থানা ভবন নির্মাণ করছে না। বিকল্প খেলার মাঠ ব্যবস্থার বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এখতিয়ারভুক্ত নয় বলেও জানায় ডিএমপি। ডিএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে পুরো জমি অধিগ্রহণ প্রক্রিয়ার ১৩টি ধাপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। প্রথমে কলাবাগান থানার জন্য দশমিক ২০ একর জমি অধিগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন মেলে। সরকারি প্রয়োজনে ও জনস্বার্থে রাজউকের কোনো আপত্তি নেই মর্মে ছাড়পত্র পাওয়া যায়। এরপর জায়গাটির প্রস্তাবিত ভূমি ব্যবহার আরবান রেসিডেনসিয়াল জোন (নগর আবাসিক এলাকা) হিসেবে চিহ্নিত আছে মর্মে নগর উন্নয়নের ছাড়পত্রের পর পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র নিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সংসদ সদস্য ওই জমিতে এলাকাবাসীর নিরাপত্তার সুবিধার্থে স্থায়ীভাবে কলাবাগান থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ডিও লেটার দেন। ঢাকা জেলা প্রশাসক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে ওই জমি অধিগ্রহণের জন্য সুপারিশসহ ভূমি মন্ত্রণালয়ের মতামত পাঠানোর পরেই সরকারের কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটিতে কলাবাগান থানার জন্য দশমিক ২০ একর জমি অধিগ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। ডিএমপি বলছে, জেলা প্রশাসক জমির ক্ষতিপূরণ মূল্য বাবদ ডিএমপি কমিশনার ঢাকা ২৭ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ৭১০ টাকার প্রাক্কলন করেন, এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যয় মঞ্জুরি পাওয়ার পর চেকের মাধ্যমে সেই টাকা পরিশোধ করা হয়। চলতি বছরের ৩১ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সরেজমিনে ডিএমপিকে ওই জমির দখল ভার হস্তান্তর করেন। গত ১৭ ফেব্রুয়ারি ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ শাখার মাধ্যমে কলাবাগান থানার জমি অধিগৃহীত ও দখল হস্তান্তর বিষয়ে গেজেট প্রকাশিত হয়।

গত ২৭ মার্চ জমির নামজারি ও জমা ভাগকরণ কার্যক্রম সম্পন্ন হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি। আরও বলা হয়েছে, প্রস্তাবিত থানার জায়গা তেঁতুলতলা মাঠ থেকে কিছু দূরে কলাবাগান মাঠ রয়েছে। সেখানে বাচ্চাদের খেলাধুলাসহ সামাজিক অনুষ্ঠান করার সুযোগ রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তেঁতুলতলা মাঠের জমি ২৭ কোটি টাকায় কেনা হয়েছে, দাবি ডিএমপির

আপডেট টাইম : 10:34:51 pm, Tuesday, 26 April 2022