স্টাফ রিপোটার,বাগেরহাট:দক্ষিণাঞ্চলের বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল এই পাঁচ জেলার সাতটি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ৩ দফা দাবি আদায়ে সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সাথে বৈঠকের পর পরিবহন মালিক সমিতির নেতারা এই স্থগিতের ঘোষণা দেন। বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চালচল বন্ধের দাবিতে ৭টি পরিবহন মালিক সমিতি এই পাঁচ জেলার মহাসড়কের উপর দিয়ে রাজধানী ঢাকা ও মোংলা বন্দরের সাথে চলাচলকারি ৪৮টি দূরপাল্লার রুটসহ আন্তজেলা সড়কে পরিবহন ধর্মঘট পালনের এই ঘোষণা দেন। অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের এই ঘোষণায় বিপাকে পড়েন এসব রুটে চলাচলকারি যাত্রীরা। বাগেরহাটের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বিষয়টি নিয়ে শনিবার বিকেলে এসব জেলার পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমাধোনের আশ^াস দিলে তারা ১০ দিনের জন্য অনির্দিষ্টকালের এই ধর্মঘট স্থগিতের কথা জানান। রবিবার বিকালে বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা এতথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটের জেলা প্রশাসক আমাদের তিন দফা দাবি আগামী ১০ দিনের মধ্যে সমাধোনের আশ^াস দেয়ায় আমারা অনির্দিষ্টকালের এই ধর্মঘট স্থগিত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবী মানা না হলে সংবাদ সম্মেলন করে দক্ষিণাঞ্চলের এই পাঁচ জেলায় স্থগিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের তারিখ জানিয়ে দেয়া বলে জানান তিনি।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
দক্ষিণাঞ্চলের ৫ জেলায় ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত
-
Md.Liton - আপডেট টাইম : 06:49:32 pm, Sunday, 5 October 2025
- 74 বার
জনপ্রিয় সংবাদ










