Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন ঘটবে, বিনিয়োগ বাড়বে

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:48:05 am, Thursday, 26 May 2022
  • 145 বার

সালমান মুহাইমিন,বাগেরহাট:পদ্মা সেতু চালু হলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে। পদ্মা সেতুর সুযোগ-সুবিধা সবার আগে এই অঞ্চলের মানুষ পাবে। বিশেষ করে রাজধানীর সাথে বাগেরহাটবাসীর যোগাযোগ বৃদ্ধি পাবে অনেকাংশে। যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির পাশাপাশি জেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নও ঘটবে।

বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, বর্তমান সময়ে বাগেরহাটের মানুষের ঢাকা যেতে হলে ফেরি, স্পিড বোট বা লঞ্চে পদ্মা নদী পার হয়ে যেতে হয়। এর ফলে বাগেরহাট থেকে ঢাকা যেতে এবং ঢাকা থেকে বাগেরহাট যেতে অনেক বেশি সময় লাগে। শুধু ঢাকা নয়, খুলনা-বরিশাল ছাড়া দেশের বেশিরভাগ বড় শহরে যেতে পদ্মা নদী পাড় হতে হয়। পদ্মা পার হওয়ার সময়, ঘাটে অনেক বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। সেতু চালু হলে এই বিড়ম্বনার হাত থেকে যাত্রীরা যেমন বাঁচবে, তেমনি সময়ও বাঁচবে আমদের। সেই সাথে পরিবহন সেক্টরে এই অঞ্চলে বিনিয়োগ বাড়বে কয়েকগুন। ফেরী পারাপার ও ভাঙ্গাচোরা রাস্তার জন্য অনেক সময় ভাল পরিবহন আসত না। সেতু চালু হলে বাগেরহাটে ভাল ভাল পরিবহন আসবে বলে দাবি করেন তিনি। আমাদের স্বপ্ন ছিল পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় যাব। প্রধানমন্ত্রীর চেষ্টায় আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলে উৎপাদিত বিভিন্ন পন্যের সঠিক দাম পারে কৃষক। কারণ সেতু হলে বাগেরহাটে উৎপাদিত সবজিসহ অন্যান্য কাঁচামাল পূর্বের থেকে কম সময় ও কম পরিবহন খরচে ঢাকায় যেতে পারবে। সব মিলিয়ে আমি আশাকরি পদ্মা সেতু আমাদের জন্য আশির্বাদ স্বরূপ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন ঘটবে, বিনিয়োগ বাড়বে

আপডেট টাইম : 11:48:05 am, Thursday, 26 May 2022