Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দুই প্রেমিকাকে ঘরে তুলতে বাধ্য হলেন যুবক

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:55:57 pm, Friday, 22 April 2022
  • 159 বার

দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নামে এক যুবক। তিনি দুই প্রেমিকাকে বিয়ে করে একই সঙ্গে ঘরেও তুলেছেন। এদিকে এক সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার লক্ষ্মীদ্বারের রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নিজ বাড়িতে আনুষ্ঠানিক ভাবে ইতি রাণী (২০) ও মমতা রাণীকে (২১) বিয়ে করে ঘরে তোলেন।

জানা গেছে, রোহিনী চন্দ্র বর্মণ জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে। তাঁর প্রথম স্ত্রী ইতি রাণী একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। অন্যজন মমতা রাণী একই ইউনিয়নের উত্তর লক্ষ্মীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রাণীর সঙ্গে রোহিনীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাসে আগে তাঁরা মন্দির গিয়ে বিয়ে করেন এবং বিয়ের কথা গোপন রাখেন। এর মধ্যে রোহিনী লক্ষ্মীদ্বার এলাকার টোনোকিশোর রায়ের মেয়ে মমতা রাণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। গত ১২ এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে যান রোহিনী। সেখানে রোহিনীকে আটক করে রাখেন মমতার বাড়ির লোকজন এবং পরদিন (১৩ এপ্রিল) তাঁদের বিয়ে দিয়ে দেন।

এদিকে রোহিনীর বিয়ের খবর শুনে গতকাল বুধবার সকালে তাঁর বাড়িতে এসে অনশন শুরু করেন ইতি রাণী। রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিনীর একসঙ্গে বিয়ে সম্পন্ন হয়। দুই স্ত্রীকে একসঙ্গে ঘরে তুলে নেন রোহিনী। এ বিষয়ে রোহিনী বর্মণের সঙ্গে তাঁর ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিকভাবে তাঁদের অভিভাবকেরা বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানিয়েছিলাম। পরে তাঁরাও আর আসেননি, যোগাযোগও করেননি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দুই প্রেমিকাকে ঘরে তুলতে বাধ্য হলেন যুবক

আপডেট টাইম : 03:55:57 pm, Friday, 22 April 2022