Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দুই মিনিটেই কমবে ভুঁড়ি

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:46:45 pm, Tuesday, 5 April 2022
  • 132 বার

লাইফস্টাইল ডেস্ক:

মেদ নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। এ জন্য জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করে ঘাম ঝরাচ্ছেন। আবার ডায়েটে একটু অনিয়ম হলেই শরীরের দেখা দিচ্ছে নানা সমস্যা। তবে আপনি জানেন কি, হাতে মাত্র এক-দুই মিনিট সময় থাকলেই আপনি ভুঁড়ি কমাতে পারেন। ফিটনেস বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছেন। তাদের মতে, পেটের মেদ কমানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয়। তবে যদি এত সময় না থাকে তাহলে সঠিক নিয়ম মেনে যদি নিয়মিত প্লাঙ্ক করা যায় তা হলেও মেদকে জব্দ করা যায়। এ ক্ষেত্রে সাইড প্লাঙ্ক সবচেয়ে বেশি কার্যকর।

নিয়মিত এই ব্যয়ামটি অভ্যাস করলে পেট ও কোমরের কোর পেশিগুলোর শক্তি বাড়়ে। পেশি টানটান হয়, সঙ্গে মেদ জমে থাকার অবকাশও পায় না। পিঠে ব্যথার সমস্যায় ভুগলেও এই ব্যয়ামটি দারুণ কাজ করে। বিপাক হার বাড়াতেও এই ব্যয়ামের জুড়িমেলা ভার। মানসিক অবসাদে ভুগছেন? নিয়মিত প্লাঙ্ক করলে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়।

 ম্যাটের ওপর উপুড় হয়ে শুয়ে হাত দুটিকে সামনের দিকে ভাঁজ করে কাঁধ বরাবর রাখুন। এ বার হাতের তালুর ওপর ভর দিয়ে শরীরকে ওপরের দিকে ঠেলে তুলুন। শরীর ওপরে তোলার সময়ে পায়ের শরীরের সব ভর থাকবে হাতের তালু ও পায়ের বুড়ো আঙুলের উপর। বাকি শরীরটা হাওয়ায় ভাসবে। হাতের কনুই যেন ভাঁজ না হয় সেই দিকে নজর রাখুন। পেটও টেনে রাখবেন ভেতরের দিকে। প্রথম প্রথম দশ সেকেন্ড এমন করে থাকার অভ্যাস করুন। তার পর আয়ত্তে এলে ধীরে ধীরে সময় বাড়াবেন। দু’পায়ের মাঝে ফাঁকও সময়ের সঙ্গে সঙ্গে কমিয়ে আনবেন।

সাইড প্লাঙ্ক:

সাধারণ প্ল্যাঙ্কের মতো করেই উপুর হয়ে শুয়ে পড়ুন। এ বার একটা হাত মাটি থেকে সরিয়ে নিন। যে হাত সরালেন, সেই দিকের পা ও তুলে দিন মাটি থেকে। এ বার এক হাতের তালু ও একটা পায়ের পাতার ওপর ভর দিয়ে শরীর ভাসিয়ে দিন হাওয়ায়। পেট টেনে রাখুন ভেতরের দিকে। দুদিকেই একই নিয়মে সাইড প্লাঙ্ক করুন।

প্লাঙ্ক করতে গিয়ে কোন ভুলগুলো করা চলবে না?

ব্যায়াম করতে করতে ঠিক সময়ে শ্বাস না ছাড়লে প্লাঙ্ক করার উপকার মেলে না। প্লাঙ্ক করতে করতে ঘাড় নিচু করে রাখা চলবে না। এতে শরীরের ভারসাম্যও বিঘ্নিত হয়। হাঁটু যেন ভাঁজ না হয়ে সে দিকে লক্ষ রাখবেন।

শরীরে ব্যথা নিয়ে প্লাঙ্ক করলে ব্যথা কমে যাবে, এই ধারণা অনেকেই রাখেন। তবে এতে আদতে কোনো উপকার হয় না। ব্যথা কমলে তবেই প্লাঙ্ক করা উচিত নইলে আঘাত পাওয়ার ঝুঁকি বাড়ে।

সূত্র: আনন্দবাজার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দুই মিনিটেই কমবে ভুঁড়ি

আপডেট টাইম : 12:46:45 pm, Tuesday, 5 April 2022