Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

দুই ম্যাচ জিতলেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:29:56 am, Sunday, 4 December 2022
  • 141 বার

আমার ডেক্স:মাত্র দুই ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার। সমীকরণ এখন এমনই। তাতে দুদলের একই সঙ্গে ফাইনালে খেলার কোনো সুযোগই নেই। ফলে অনেক ভবিষ্যদ্বাণীই এখন মিথ্যা প্রমাণিত হয়ে গেছে।

আজ শনিবার দিবাগত রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচ জিতলে কোয়ার্টারফাইনালে দেখা হবে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রের। এটিও হবে সহজ প্রতিপক্ষ। ফলে দ্বিতীয় পর্বের অস্ট্রেলিয়া ও কোয়ার্টারফাইনালে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রকে হারালেই মেসিরা চলে যাবে সেমিফাইনালে।

আবার আগামী ৫ ডিসেম্বর রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় পর্বের এই ম্যাচটি যদি ব্রাজিল জিতে যায়, তাহলে কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে জাপান/ক্রোয়েশিয়ার। এবার যদি ব্রাজিল কোয়ার্টারফাইনালেও জয় পায়, তবে উঠে যাবে সেমিতে। এখানেই দেখা হবে আর্জেন্টিনার বিপক্ষে।

ফলে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই দেখতে হলে ভক্তদের দুটি জয় কামনা করতে হবে। আর এমন সেমিফাইনাল হলে ফুটবল ইতিহাসে কাতার এক অনন্য সময়ের সাক্ষী হতে পারবে। তবে দুর্ভাগ্য এতটুকু যে, ব্রাজিল-আর্জেন্টিনা একই সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলতে পারবে না। আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুই ম্যাচ জিতলেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট টাইম : 12:29:56 am, Sunday, 4 December 2022