Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

দুদকের মামলায় সহকারী প্রকৌশলীর তিন বছরের কারাদণ্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:46:20 pm, Tuesday, 12 April 2022
  • 238 বার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ঘুষ গ্রহণের অপরাধে চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহামুদ আলমকে (৫৩) দুইটি ধারায় তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত মাহামুদ আলম কুষ্টিয়া ছয় রাস্তার মোড় থানাপাড়া এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, যশোর ডিভিশনের আওতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে বিভিন্ন সংস্কারমূলক কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম কামাল এন্টারপ্রাইজসহ আরও ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশপ্রাপ্ত হয় এবং তাদের পক্ষে একজন ঠিকাদার খাইরুল ইসলাম কাজ করেন। তিনি ১১টি প্যাকেজের কন্সট্রাকশন কাজের ৪৩ লক্ষ ১৫ হাজার ৮৫০ টাকার সরকারী কাজ সম্পন্ন করেন।

ইঞ্জিনিয়ার মাহমুদ আলম উক্ত ৬টি পারফরমেন্স সিকিউরিটি মানি ফেরতের জন্য দরখাস্ত করার সময় ঠিকাদার খাইরুল ইসলামের কাছ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরবর্তীতে উক্ত টাকার মধ্যে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করলে অভিযোগকারীকে ৬টি পারফরমেন্স সিকিউরিটি মানি ফেরতের জন্য দরখাস্তে মেমো নম্বর দেয়ার প্রতিশ্রুতির কথা বলেন।

পরবর্তীতে ২০১৫ সালের জুলাইয়ের ৭ তারিখে ঠিকাদার খাইরুল ইসলাম দুনীতি দমন প্রধান কার্যালয় ঢাকার অনুমোদনক্রমে দুনীতি দমন কমিশন বরাবর সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দুনীতি দমন কমিশন উপ-পরিচালক মো. আব্দুল গাফফারের নেতৃত্বে দুদকের একটি টিম ২০১৫ সালের ১২ আগস্ট ঠিকাদার খাইরুল ইসলাম কর্তৃক ঘুষের ৫০ হাজার টাকা প্রদানের সময় চুয়াডাঙ্গা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারীর প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাহমুদ আলমকে হাতে নাতে আটক করে।

এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে মামলা দায়ের হলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুদকের মামলায় সহকারী প্রকৌশলীর তিন বছরের কারাদণ্ড

আপডেট টাইম : 08:46:20 pm, Tuesday, 12 April 2022