Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দেশীয় অস্ত্র নিয়ে আ.লীগের মহড়া, বিএনপির ১৫ নেতাকর্মী আহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:33:28 pm, Wednesday, 31 August 2022
  • 256 বার

ডেক্স নিউজ:বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগের হামলায় বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রামদা, হকস্টিক ও লাঠি নিয়ে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল সভাপতিসহ দুইজন খুন ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করার কথা ছিল বিএনপির। সমাবেশ বানচাল করতে দুই-তিন দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি-ধমকি ও মারধর করছে বলে জানান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ঠান্ডা।

তিনি বলেন, সকাল থেকে হকস্টিক, রামদাসহ লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লোকজন। সকালে সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বাবুকে মারধর ও তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া তাদের দলের হামলায় কৃষকদল নেতা শেখ মোহাম্মাদ আালী, যুবদল নেতা কামাল বিশ্বাস, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

তবে অভিযোগ অস্বীকার করে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর ওপরে আওয়ামী লীগের লোকজন হামলা করেনি। বিএনপির সব অভিযোগ মিথ্যা।

আ.লীগের মহড়া

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, শুনেছি যুবলীগের মিছিলের মধ্যে প্রবেশ করে মোটরসাইকেল ফেলে চলে গেছে এক ব্যক্তি। এছাড়া তেমন কোনো হামলার ঘটনা শুনিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দেশীয় অস্ত্র নিয়ে আ.লীগের মহড়া, বিএনপির ১৫ নেতাকর্মী আহত

আপডেট টাইম : 06:33:28 pm, Wednesday, 31 August 2022