Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

দেশে একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:44:41 pm, Saturday, 26 November 2022
  • 165 বার

আমার ডেক্স:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাই দেশের জনগণের কল্যাণে কাজ করি। কিন্তু বিএনপি কী করে? তারা ২০০১ সালে ক্ষমতায় এসে কত মেয়েকে নির্যাতন করেছে? বাংলাদেশের এমন কোনো জায়গা নেই তারা অত্যাচার করেনি। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নির্যাতন করেছিল, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ঠিক একইভাবে অত্যাচার করেছিল। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট একটি কালো দিন। সেদিন জাতির পিতাকে হত্যা করা হয়। একইসঙ্গে আমার মাকে হত্যা করা হয়। মেয়েরা স্বামীর কাছে কত কিছু দাবি করে, কিন্তু আমার মা বাবার কাছে কখনো কিছু চাননি। ঘাতকের দল যখন আমার বাবাকে হত্যা করে, তখন আমার মা বলেছিলেন, আমার স্বামীকে হত্যা করেছ, আমাকেও হত্যা করো।

তিনি আরো বলেন, হানাদার বাহিনী মেয়েদের ধরে ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। তখন জাতির পিতা সুইজারল্যান্ড থেকে নার্স এনে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেন। জাতির পিতা সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাস করতেন।

সন্তানদের বিষয়ে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজের সন্তান যেন জঙ্গিবাদে না জড়ায় সেদিকে নজর রাখতে হবে। ছেলে-মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। তাদেরকে সময় দিতে হবে। ছেলেকে সঠিক পথে রাখতে মাকেই বেশি অবদান রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এক সময় ঘাটতির দেশ ছিল। আজ খাদ্য ঘাটতি নেই। তারপরও আপনাদের কাছে অনুরোধ, যেন কোনো জমি অনাবাদি না থাকে। প্রত্যকে যা পারেন তাই চাষ করুন। আমি চাই দেশের মানুষের যেন কষ্ট না হয়।

দেশে একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ডায়ালগ করতে হবে? কাদের সঙ্গে? সেই খালেদা জিয়া, তারেক জিয়ার সঙ্গে, যে আমাকে হত্যা করতে চেয়েছিল। আবার এদের সঙ্গে ডায়ালগ করতে হবে কেন?

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশে একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : 06:44:41 pm, Saturday, 26 November 2022