Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ধুমধাম করে কুকুরের বিয়ে

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:49:42 pm, Monday, 13 March 2023
  • 103 বার

আমার ডেস্ক:রাজকীয় আয়োজন, আর ১০টা বিয়েবাড়ির মতোই উপস্থিত রয়েছেন অসংখ্য নিমন্ত্রিত অথিতি। আয়োজন দেখে বোঝার কোনো উপায় নেই, এটা কোনো মানুষের বিয়ে নয়, দুটো কুকুরের বিয়ে! আশ্চর্য লাগছে, তাই না? আসলে, অবাক করার মতো হলেও ঘটনা সত্য।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। হাতিনদার সিং নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, অতিথিরা পুরোদমে বিয়ের আমেজে উৎসব উপভোগ করছেন। আয়োজকরা বিয়ের মতো সাজসজ্জা করে রয়েছেন। সাজানো রয়েছে বাহারি সব খাবার।

ঐতিহ্যবাহী পোষাক পরে ইলেকট্রিক খেলনা গাড়িতে চেপে হাজির হয় বর কুকুর। গাড়ির সামনে কুকুরের নাম লেখা রয়েছে ‘রিও’।অন্যদিকে, কনে কুকুরকে লাল দোপাট্টা পরে হবু বরের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

ভিডিওটিতে আরও দেখা যায়, রাজকীয়ভাবে সাজানো রয়েছে বিয়ের মণ্ডপ। অনেকেই জমকালো পোশাক পরে দাঁড়িয়ে আছেন সেখানে। অন্যান্য হিন্দু বিয়ের মতোই মণ্ডপে বসে রয়েছেন পুরোহিত। বর কুকুর পৌঁছানোর পরই শুরু হয় বিয়ের মূল অনুষ্ঠান।

সবার সামনে একে অন্যের গলায় মালা পরিয়ে দেয় দুই কুকুর। যদিও নিজ হাতে এমনটা করা তাদের পক্ষে সম্ভব না বলে, পাশে বসা দুজনের মালিক মালাবদলে সাহায্য করেন। বিয়ে সম্পন্ন হলে করা হয় ভূরিভোজের আয়োজন।এখানেই শেষ নয়। বিয়ের পর নতুন বউকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়াতেও ছিল চমক। রীতিমতো পালকিতে করে নিয়ে যাওয়া হয় তাকে। আর এ সবকিছু করতে নাকি খরচ হয়েছে লক্ষাধিক রূপি।পোষা প্রাণীর এমন অভিনব বিয়ে দেওয়া দেখে মজা পেয়েছেন নেটিজেনদের অনেকেই। একজন ব্যবহারকারী লিখেছেন, আমি এতে খারাপ কিছু দেখছি না, একজন পোষ্যর মালিক হিসেবে আমি তাদের পোষ্যদের প্রতি ভালোবাসাটা বুঝতে পারছি। আরেকজন লিখেছেন, আমি আমার বিড়ালেরও এমনে বিয়ে দিতে চাই।

এদিকে, এমন কাণ্ড দেখে কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। এলাহি এ আয়োজন দেখে অনেকেরই মনে হয়েছে এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এমনকি, দুই কুকুরের মালিক পরিবারকে কটাক্ষও করেছেন নেটিজেনদের একাংশ।

ভারতীয় কিংবা ‍উপমহাদেশীয় সংস্কৃতিতে পশুপাখির বিয়ে দেওয়া নতুন কোনো ঘটনা নয়। অনেক সময় বৃষ্টি হওয়ার আশায় গ্রামেগঞ্জে ব্যাঙের বিয়েও দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ধুমধাম করে কুকুরের বিয়ে

আপডেট টাইম : 05:49:42 pm, Monday, 13 March 2023