Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নদীতে পড়ে নিখোঁজ জেলে, ২৪ ঘন্টায়ও হয়নি উদ্ধার

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:53:02 pm, Saturday, 14 May 2022
  • 146 বার

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে মিরাজ হাওলাদার (২৬) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে পুর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কালামিয়া ও শ্যালার চরসংলগ্ন নদীতে পরে নিখোঁজ হয় সে। শুক্রবার (১৩ মে) বিকেল পর্যন্ত নিখোঁজ জেলের কোন খোঁজ মেলেনি। তবে তার সাথে থাকা জেলে ও বন বিভাগের পক্ষ থেকে নিখোঁজ জেলের সন্ধান চালানো হচ্ছে।

নিখোঁজ মিরাজ হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে। ৪ মে বনবিভাগ থেকে পাস নিয়ে বড় ভাই পলাশ হাওলাদারের নৌকায় সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিনি।

একই নৌকায় থাকা জেলে মো. খালিদ হোসেন মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নদীতে প্রচন্ড ঢেউ হচ্ছিল। এসময় নদীতে নোঙর ফেলতে যায় মিরাজ। নোঙর ফেলার সময় পায়ের সঙ্গে দড়িতে প্যাঁচ লেগে নদীতে পড়ে সঙ্গে সঙ্গে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর একবার তার মাথা ভেসে উঠেছিল। কিন্তু তার পরে আর খুঁজে পাইনি। নিখোঁজের পর পরই আশপাশের ২৫-৩০টি নৌকার এক-দেড় শ’ জেলে ছুটে আসে। সেই থেকে আমরা সবাই মিলে তল্লাশি করছি। খবর পেয়ে শ্যালার চরের বনরক্ষীরাও ঘটনাস্থলে এসেছিল।

পূর্ব বনবিভাগের শরণখোলা সহকারী বনসংরক্ষ (এসএফ) মো. শহিদুল ইসলাম বলেন, জেলেরা ওই এলাকায় তল্লাশি করছে। আবহাওয়া খারাপ থাকায় সেখানে প্রচন্ড ঢেউ হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার বনরক্ষীদের ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নদীতে পড়ে নিখোঁজ জেলে, ২৪ ঘন্টায়ও হয়নি উদ্ধার

আপডেট টাইম : 01:53:02 pm, Saturday, 14 May 2022