বাগেরহাট প্রতিনিধি:আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাগেরহাটের ৫ জন সফল নারীকে সম্মাননা দিয়েছে বাগেরহাট ফাউন্ডেশন। বুধবার (৮ মার্চ) সকালে শহরের এ সি লাহা মিলনায়তনে বাগেরহাট ফাউন্ডেশনের অন্যতম সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
সম্মাননাপ্রাপ্ত সফল নারীরা হলেন মেরিনা খানম মেরী (ক্রীড়া), জ্যোৎস্না দেবনাথ (সাংস্কৃতিক কর্মী), সুমা মণ্ডল (উদ্যোক্তা), নাজনীন তৌহিদ (লেখক) ও সাবেরা সুলতানা ( সমাজকর্মী)।

সম্মাননা প্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগেরহাট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির নারী সদস্য যথাক্রমে রিজিয়া পারভীন, তানিয়া খাতুন, আসমা আজাদ, সাদিয়া আফরোজ ও আকলিমা হেনা।বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

সম্মাননাপ্রাপ্ত নারীরা ছাড়াও মঞ্চে আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদ বাগেরহাট এর সভাপতি এ্যাডভোকেট সীতারাণী দেবনাথ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের হাতে বাগেরহাট ফাউন্ডেশনের শুভেচ্ছা স্মারক হিসেবে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

পরে প্রধান অতিথি ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগফা আয়োজিত স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও সকল অংশগ্রহণকারীর মাঝে উপহার ও সনদ বিতরন করেন।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
নারী দিবসে বাগেরহাটের ৫ বিশিষ্ট নারী পেলো বাগফা “সফল নারী” সম্মাননা
-
Md.Liton - আপডেট টাইম : 07:11:56 pm, Wednesday, 8 March 2023
- 127 বার
জনপ্রিয় সংবাদ












