Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নাশকতা মামলায় জামিনে মুক্তি পেলেন বিএনপির ৩০ নেতাকর্মী

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:17:59 pm, Tuesday, 21 March 2023
  • 174 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:নাশকতা মামলায় বাগেরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ৩০ নেতাকর্মী।সোমবার (২০ মার্চ) বিকেলে বাগেরহাট জেলা কারাগার থেকে এই নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয়। এর আগে ১৩ মার্চ হাইকোর্টের বিচারপতি এমডি সেলিম এবং বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খানের দৈত্য বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আইনিপ্রক্রিয়া শেষে নেতাকর্মীদের মুক্তি দিল বাগেরহাট কারাগার কর্তৃপক্ষ।

জামিনে মুক্তিপ্রাপ্তদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, কচুয়া থানা বিএনপির সাবেক সভাপতি হাজরা আছাদুল ইসলাম পান্না, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবি,জেলা যুবদলের সাবেক স্ধাারন সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু,যুবনেতা জয়নুল পারভেজ সুমন, মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সোহেল তরফদার, বিএনপি নেতা শরিফুল কারিম, শহিদুল ইসলাম, এমডি সাইদ শেখ, রফিকুল নকিব, মোঃ আবুল হাসান, মোঃ ফিরোজ বিশ্বাস, শেখ সিরাজুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, আমিরুল শেখ অন্যতম।

এদিকে নেতাদের কারামুক্তির খবরে জেলার বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা জেলা কারাগার গেটে ভীড় জমায়। কারামুক্ত নেতাদেরকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান তারা। দীর্ঘদিন পরে কারামুক্ত হওয়ায় নেতাদের জড়িয়ে ধরে আবেগ অনুভুতি প্রকাশ করেন কর্মীরা।

বিএনপি নেতাদের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নাশকতার মামলায় কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে গেল ২৫ ফেব্রুয়ারি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের মুনিগঞ্জস্থ বাসভবন এবং পুরাতন বাজারসহ শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে নাশকতার মামলা দায়ের করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। সেই থেকে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নাশকতা মামলায় জামিনে মুক্তি পেলেন বিএনপির ৩০ নেতাকর্মী

আপডেট টাইম : 06:17:59 pm, Tuesday, 21 March 2023