Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নিজেকে ‘নির্লজ্জ’ দাবি উরফির

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:19:29 pm, Wednesday, 14 December 2022
  • 103 বার

বিনোদন ডেস্ক:কালো ফিতেয় খোপ কাটা, অনেকটা খাঁচার মতো। সেই পোশাক গায়ে নিয়ে রোদ পোহাচ্ছেন উরফি জাভেদ। তা দেখে বিস্মিত নেটাগরিকরা। কেউ কেউ বললেন, কষ্ট করে এটুকুই বা পরার দরকার কী ছিল! কিন্তু উদ্ভাবন যে এমনই উরফির, চমকপ্রদ। খোলা ত্বকে পিছলে যাচ্ছে সূর্যের তেজ। উরফির তেজের কাছে অবশ্য কিছুই না! মাথার চুলেও ঢেউ খেলিয়েছেন মডেল-তারকা।

কালো যে তাঁর বরাবরই প্রিয়। তবে হলিউডের সুপারমডেল বেলা হাদিদও আবার কালোর ভক্ত। অনেক সময় তার বেশভূষার সঙ্গে মিল পাওয়া যায় উরফির সাজে। এ বারও তার কালো স্ট্র্যাপের পোশাক দেখে মন্তব্য ভেসে এল, বেলাকে যতই নকল করুন, আপনি বিশ্রী।কিছুই পারেন না। এ অবশ্য নিন্দকের কথা। প্রশংসায় ভরিয়ে ভালবাসাও এঁকে দিয়েছেন অনেক অনুরাগী। আগুন! বললেন কেউ কেউ। এ দিকে উরফি আগেই প্রশংসাপত্র দিয়ে রেখেছেন নিজেকে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, নির্লজ্জ আমি এবং কুরুচিকর, অশ্লীল কিন্তু তা-ও সুন্দর…।

নিজের চোখে প্রতি দিন এ ভাবেই কি সংজ্ঞায়িত হন উরফি? কখনও ঝিনুক, কখনও আলো দিয়ে শরীর ঢাকেন। আবার ঢাকেনও না। সবটাই তার মর্জি। লোকে বলেন, উরফি জাভেদ দুঃসাহসী। তবে নিত্যনতুন ফ্যাশনের পোশাক যে তাকে বেকায়দায়ও ফেলে, তার প্রমাণ মিলছে সম্প্রতি। হলিউড তারকা বেলার পোশাক নকল করতে গিয়ে একেবারে বেআব্রু হয়ে পড়েছিলেন জনসমক্ষে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নিজেকে ‘নির্লজ্জ’ দাবি উরফির

আপডেট টাইম : 06:19:29 pm, Wednesday, 14 December 2022