Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নিরাপদ সড়ক চাই দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:07:10 pm, Thursday, 1 December 2022
  • 163 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে নিরাপদ সড়ক চাই‘র ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, হাইওয়ে পুলিশ খুলনা জোনের পুলিশ সুপার ইব্রাহিম খলিল, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সহসভাপতি শেখ আসাদ প্রমুখ।

নিরাপদ সড়ক চাই দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

বক্তারা বলেন, নানা কারণে দেশে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অন্যতম। এসব কাজ আইনের দৃষ্টিতে অপরাধও। এই কারণে সড়ক দূর্ঘটনা বন্ধে আইনের প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। এজন্য নিরাপদ সড়ক চাই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ সড়ক চাইয়ের পাশাপাশি সকলকে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসব অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সদস্য ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নিরাপদ সড়ক চাই দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

আপডেট টাইম : 06:07:10 pm, Thursday, 1 December 2022