Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নির্ধারণ হচ্ছে মেট্রোরেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:41:34 pm, Thursday, 28 April 2022
  • 145 বার

নিউজ ডেক্স:নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রোরেল নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ। চলতি বছরের ডিসেম্বর মাসে এ অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে। এ জন্য প্রাথমিক ভাড়া ঠিক করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। জানা গেছে, স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি শিট। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থাযুক্ত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে এক হাজার ৭৩৮ জন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। মেট্রোরেলে ২৪টি ট্রেন প্রতি ঘণ্টায় আপ ও ডাউন রুটে ৬০ হাজার যাত্রী আনা-নেওয়া করতে পারবে।

ডিটিসিএ’র সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা সর্বোচ্চ ভাড়া ৯০ টাকা। তবে ডিটিসিএ’র এ ভাড়ার হার চূড়ান্ত নয়। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন কমিটির ভাড়ার প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেবে। এরপর এ ভাড়া চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া ঠিক হবে।

এ বিষয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, মেট্রোরেলে চড়লেই সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৯০ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এটা এসি বাসের তুলনায় অনেক কম। প্রধানমন্ত্রীর কাছে এ ভাড়া প্রস্তাব করা হবে। তিনি চূড়ান্ত অনুমোদন দিলে এটা কার্যকর হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নির্ধারণ হচ্ছে মেট্রোরেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া

আপডেট টাইম : 05:41:34 pm, Thursday, 28 April 2022