Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নির্বাচনে পরাজয়ের পর অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:26:18 pm, Saturday, 25 July 2026
  • 70 বার

আমার ডেক্স:বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা দলিল লেখক মাসুদ পারভেজ রনিকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) ভোরে শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

গ্রেপ্তার মাসুদ পারভেজ রনি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা এবং বগুড়া সদর সাবরেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বগুড়া জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রনি। নির্বাচনে পরাজিত হওয়ার পর বিকেলে তিনি একটি ধারালো অস্ত্র হাতে অফিস চত্বরে মহড়া দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং পুলিশ অভিযান চালায়।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, ঘটনার রাতেই রনির বাড়িতে অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারের পর রনির দেওয়া তথ্যের ভিত্তিতে নাটাইপাড়ার বাড়ি থেকে ২৭ ইঞ্চি লম্বা ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার রনিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নির্বাচনে পরাজয়ের পর অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

আপডেট টাইম : 09:26:18 pm, Saturday, 25 July 2026