Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

নির্বাচিত হলে বাগেরহাটকে আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার বিএনপি প্রার্থীর

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:16:21 pm, Saturday, 24 January 2026
  • 49 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেছেন, নির্বাচিত হলে বাগেরহাটকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা হবে।

আজ শনিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী দরগাহ মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ ও হযরত খানজাহান (রহ.) মাজার শরীফকে কেন্দ্র করে একটি আধুনিক পর্যটন এলাকা গড়ে তোলা হবে। পাশাপাশি খানজাহান আলী বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া এ অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, একই সঙ্গে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে আধুনিকায়ন করে উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে এবং মেরিন একাডেমিকে বিএসসি মেরিন একাডেমিতে রূপান্তর করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাছির আলাপ

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, শরীফ মোস্তফা জামান লিটু, কামরুজ্জামান শিমুল প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচিত হলে বাগেরহাটকে আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার বিএনপি প্রার্থীর

আপডেট টাইম : 09:16:21 pm, Saturday, 24 January 2026