(বাসস/এএফপি) : নিলামে উঠছে ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা জার্সি। বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী। যার একটি গোল ‘ঈশ্বরের হাতে’ দেয়া বলে ব্যাপক পরিচিতি পেয়েছিল। ওই ম্যাচে প্রয়াত কিংবদন্তীর পরিহিত জার্সিটি চলতি মাসের শেষদিকে নিলামে তোলা হবে বলে আজ ঘোষণা করেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি।
ম্যারাডোনার বিতর্কিত ওই গোলে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছিল। ওই সময় প্রতিআক্রমনের মাধ্যমে গোল করার সময় ম্যারাডোনাকে প্রতিহত করার চেস্টা করেছিলেন প্রতিপক্ষের মিডফিল্ডার স্টিভ হজ। ম্যাচ শেষে নীল রংয়ের ১০ নম্বর জার্সিটি তার সঙ্গেই বদল করেছিলেন ম্যারাডোনা। এরপর থেকেই জার্সিটি তার কাছেই রয়েছে।
ম্যাচটি এখনো বিশ্বকাপের ইতিহাসে স্মরনীয় ম্যাচ হয়ে আছে। ফকল্যান্ড যুদ্ধে পরাজিত হবার চার বছর পর ওই ম্যাচটি আর্জেন্টিনার কাছে ছিল বেশ তাৎপর্যপুর্ন। মেক্সিকো সিটির আজটেক স্টেডিয়ামে ম্যারাডোনার দেয়া গোল দু’টির একটি ছিল চমৎকার এবং অপরটি কুখ্যাত। এ কারণে ম্যাচটি ফুটবলের ইতিহাসে আলাদা জায়াগা করে নিয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
নিলামে উঠছে ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার ‘ঈশ্বরের হাতের’ জার্সি
-
Md.Liton - আপডেট টাইম : 09:33:59 pm, Wednesday, 6 April 2022
- 164 বার
জনপ্রিয় সংবাদ












