Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ-বিক্রয়, ট্রলার মালিকের কারাদণ্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:10:43 am, Monday, 13 June 2022
  • 134 বার

সমুদ্র থেকে মাছ আহরন ও বিক্রয়ের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বাগেরহাট প্রতিনিধি:মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্র থেকে মাছ আহরন ও বিক্রয়ের অভিযোগে দুই ট্রলার মালিককে সাতদিনের কারাদন্ড ও ৫ আড়ৎদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথকদুটি অভিযান চালিয়ে এই দন্ডাদেশ ও জরিমানা করে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। রবিবার(১২ জুন) ভোরে বাগেরহাট শহরের কেবি বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ সময়ে মাছ বিক্রির অভিযোগে ৫ আড়ৎদারকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ দেন। এসময়, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল উপস্থিত ছিলেন। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, কেবি বাজারের আড়ৎদার মো: ইস্রাফিল সরদার, আ: মান্নান, মিরাজ হোসেন, আ: সালাম ও হাফিজুল সরদার।

অন্যদিকে, বেলা ১১টায় একই সৃথানে অভিযান চালিয়ে বরগুনা জেলার পাথর ঘাটার কামরুল হাসান মিরাজ ও বাগেরহাট সদরের সুন্দর ঘোনা এলাকার আলামিনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন। এসময়, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্মকর্তা ফেরদৌস আনসারী উপস্থিত ছিলেন। এসময়, এমভি বশির ও এমভি রাসেল নামের দুটি ট্রলারে থাকা মাছ নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।

নিষেধাজ্ঞা চলাকালিন সময় আগামী ২৩ জুলাই পর্যন্ত কেবি ঘাটে কোন সামুদ্রিক যান নোঙ্গর না করার আদেশ দেন। এ আদেশ অমান্য হলে কেবি বাজারের আড়ৎদার দের আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ-বিক্রয়, ট্রলার মালিকের কারাদণ্ড

আপডেট টাইম : 12:10:43 am, Monday, 13 June 2022