নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার চায়ের দোকানে ঢুকে ভূষন মন্ডল (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে পুলিশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা-মোংলা মাহসড়কের বাবুর বাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভূষন মন্ডল রামপাল উপজেলার ভেকটমারি গ্রামের পিযুষকান্তির ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক বলেন, অতিরিক্ত গতির কারণে মোংলা থেকে খুলনাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ভূষন মন্ডলসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভুষন মন্ডলকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার,নিহত ১
-
Md.Liton - আপডেট টাইম : 01:00:40 am, Sunday, 12 February 2023
- 112 বার
জনপ্রিয় সংবাদ










