Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নিয়ম না মেনে বয়লার চালালে ২ বছরের জেল, সংসদে বিল পাস

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:54:40 pm, Sunday, 3 April 2022
  • 134 বার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নতুন বিলে বলা হয়েছে, শিল্পকারখানায় বয়লার দুর্ঘটনার ঝুঁকি কমাতে নতুন এই আইন করা হচ্ছে। বয়লারের গা থেকে নিবন্ধন নম্বর অপসারণ, পরিবর্তন, বিকৃত বা অদৃশ্য করে অন্য বয়লার ব্যবহার করলে দুই বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হচ্ছে সেখানে।

নিয়মের বাইরে কেউ বয়লার তৈরি বা আমদানি করলে দুই বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আর নিয়মের বাইরে গিয়ে বয়লার ব্যবহার করলে বা কাউকে ব্যবহারের অনুমতি দিলে সর্বোচ্চ দুই বছরের জেল এবং ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, দুর্ঘটনার জন্য বয়লার ব্যবহারকারী, পরিচালনাকারী বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ওই দুর্ঘটনার জন্য দায়ী হবেন। দুর্ঘটনার ক্ষতিপূরণ দায়ী ব্যক্তির কাছ থেকে আদায় করা হবে। তবে দুর্ঘটনা রোধে কেউ যুক্তিসংগত ব্যবস্থা নিয়েছেন এমন প্রমাণ করতে পারলে তিনি দায়ী হবেন না।

আইনের বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রধান বয়লার পরিদর্শক ও বয়লার পরিদর্শক থাকবেন। আর সার্বিক তত্ত্বাবধানে একটি বয়লার বোর্ড থাকবে, সেখানে একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন। সদস্যদের মেয়াদ হবে তিন বছর।

বিলে বলা আছে, বয়লার মেরামত করতে হলে প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে জানাতে হবে। না জানিয়ে মেরামত করা হলে এক বছরের জেল বা ১ লাখ টাকা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। প্রধান পরিদর্শক শুনানির সুযোগ দিয়ে ১ লাখ টাকা এবং দ্বিতীয়বার এই অপরাধ করার জন্য দ্বিগুণ জরিমানা করতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নিয়ম না মেনে বয়লার চালালে ২ বছরের জেল, সংসদে বিল পাস

আপডেট টাইম : 04:54:40 pm, Sunday, 3 April 2022