Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নেইমারের বিকল্প কে?

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:51:38 pm, Friday, 25 November 2022
  • 101 বার

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার জুনিয়র। সুইজারল্যান্ডের পাশাপাশি ক্যামেরুন ম্যাচেও তাকে পাবে না তিতের দল। মহাগুরুত্বপূর্ণ এই তারকার শূন্যস্থান কীভাবে পূরণ করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা? নেইমার গ্রুপ পর্বে খেলবেন না। তার জায়গায় রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগোকে কাজে লাগাতে পারেন তিতে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ী ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি। যদিও গোল-অ্যাসিস্টে কোনো অবদান রাখতে পারেননি তিনি। দলের হয়ে দুটি গোলই করেন নাম্বার নাইন রিচার্লিসন।

রদ্রিগোকে না খেলালে সার্বিয়ার বিপক্ষে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলা রাফিনহাকে দেখা যেতে পারে নেইমারের জায়গায়। সেক্ষেত্রে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলতে পারেন অ্যান্টোনি।

শুধু নেইমার কেন, দানিলোরও বিকল্প খুঁজতে হবে তিতেকে। নেইমারের পাশাপাশি তিনিও তো ইনজুরির কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন।

গ্রুপপর্বে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। সুইসদের বিপক্ষে ২৮ নভেম্বর ও ক্যামেরুনের বিপক্ষে ২ ডিসেম্বর মাঠে নামবে সেলেসাওরা। এ দুটি ম্যাচে নেইমারের পাশাপাশি দানিলোকেও পাবেন না কোচ তিতে। এই দুই তারকাই ইনজুরিতে পড়েছেন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) খেলার ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে নেইমার মোট ৯ বার ফাউলের শিকার হন। এবারের বিশ্বকাপে যা এখন পর্যন্ত কোনো ফুটবলারকে সর্বোচ্চ ফাউল করার রেকর্ড। নেইমার যখন ম্যাচ শেষে সাইডবেঞ্চে বসে ছিলেন, তখনই তার চোখেমুখে স্পষ্ট হয়েছে ইনজুরির যন্ত্রণা। দল যখন জয় উদ্‌যাপনের অপেক্ষা করছিল, তখন ব্রাজিলের মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল।

ম্যাচ শেষে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লেসমার নেইমারের ইনজুরি নিয়ে বলেছিলেন, ‘নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে। ওই অংশটি ফুলে গেছে। আমরা প্রাথমিকভাবে আইস ট্রিটমেন্ট দিয়েছি। এখন তার ফিজিক্যাল থেরাপি চলছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষার পরই জানা যাবে এ চোট কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে।

তবে নেইমারকে নিয়ে বরাবরই আশাবাদী ব্রাজিল কোচ তিতে। তিনি বলেছিলেন, পরের ম্যাচেই খেলতে পারবে সে। এছাড়া নিজের ইনস্টাগ্রামে খোদ নেইমার লিখেছিলেন, ‘বিশ্বাস রাখ। বিশ্বাস করতে হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে, এমনকি চরম বিশৃঙ্খলার মাঝেও। এটা নিশ্চিত যে, সব ভালো কিছু এখনো আসার বাকি। এটা বুঝতে হবে, সবকিছুর তার নিজস্ব সময় আছে। বিশ্বাস মানুষের ক্ষমতার বাইরে। আমরা আসতে পারি না, কিন্তু অনুভব করতে পারি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নেইমারের বিকল্প কে?

আপডেট টাইম : 11:51:38 pm, Friday, 25 November 2022