Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:43:06 pm, Sunday, 21 June 2026
  • 62 বার

​বাগেরহাট প্রতিনিধিঃনৌবাহিনীর সাবেক চাকুরিচ্যুত কর্মকর্তা ফারজানা তন্নীর বিরুদ্ধে নির্যাতন, স্বর্ণালঙ্কার ও জমির দলিল ছিনতাই এবং ঘরবাড়ি দখলের গুরুতর অভিযোগ তুলেছেন সংবাদ সম্মেলন করেছে তার সৎ বোন ফারহানা তাবাসসুম। রবিবার (২১ জুন) সকালে বাগেরহাট ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই লিখিত অভিযোগ করেন।
​সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বরেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধ ​লিখিত বক্তব্যে রামপাল উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের বাসিন্দা ও মৃত এ্যাডভোকেট আবুল হোসেনের কন্যা ফারহানা তাবাসসুম সংবাদ সম্মেলনে জানান:
​বাস্তুভিটা থেকে উচ্ছেদ: ২০২৪ সালের ২৩ নভেম্বর তার পিতার মৃত্যুর পরদিনই সৎ বোন ফারজানা তন্নী বহিরাগত লোকবল নিয়ে ফারহানা ও তার মাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর ঘরের তালাবদ্ধ করে তাদের স্বর্ণালঙ্কার ও জমির মূল্যবান দলিলপত্র ছিনিয়ে নেওয়া হয়।

​কোটি টাকার সম্পত্তি গ্রাস: খুলনা শহরের ৫০ নং হাজী মহসিন রোডের তিন শতক জায়গার ওপর নির্মিত একটি তিনতলা বাড়ি (যার বাজার মূল্য কয়েক কোটি টাকা) থেকে তাদের বঞ্চিত করতেই মূলত এই গ্রামীণ সম্পত্তি ও দলিলপত্র জোরপূর্বক দখল করার ষড়যন্ত্র চলছে বলে তারা দাবি করেন।
​হামলা ও আইনি পদক্ষেপ
​সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, এই বিরোধের জেরে ২৫ সালের ২৮ জানুয়ারি তন্নীর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ফারহানা ও তার মায়ের ওপর হামলা চালায়। হামলায় ফারহানার মায়ের মাথা ফেটে রক্তাক্ত হয়। পরবর্তীতে থানা পুলিশের সামনেও তাদের ওপর পুনরায় হামলা চালানো হলে তারা আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং: সি,আর-১৯৯/২৫)।

​ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তি দখলের ধারাবাহিকতায় সম্প্রতি (১৬ ও ১৭ জুন, ২০২৬) স্থানীয় মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাজাহার ইসলাম সাজু এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তাইজুল হাওলাদারের দোকানেও হামলা ও অবৈধ উচ্ছেদের চেষ্টা চালানো হয়, যা পরবর্তীতে স্থানীয় সাধারণ মানুষ ও নারীরা প্রতিরোধ করেন।
​”বর্তমানে আমরা এতিম ও অসহায় পরিবারটি জীবন নাশের হুমকি ও চরম আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছি। তন্নী ও তার সহযোগীরা এই পারিবারিক সমস্যাটিকে রাজনৈতিক রঙ দিয়ে প্রশাসন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”​প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ।

​সংবাদ সম্মেলনের শেষ অংশে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ফারজানা তন্নী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি, নিজেদের ন্যায্য অধিকার উদ্ধার এবং নিরাপদে বসবাসের নিশ্চয়তা চেয়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

আপডেট টাইম : 12:43:06 pm, Sunday, 21 June 2026