Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পদ্মায় ফের ভাঙন শুরু, আটকে আছে আধুনিকায়নের কাজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:22:32 pm, Monday, 25 April 2022
  • 216 বার
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ নৌ-বন্দর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। এ নৌ-পথের দৌলতদিয়ায় চার কিলোমিটার এবং পাটুরিয়ায় দুই কিলোমিটার স্থায়ীভাবে আধুনিকায়ন কাজের জন্য বিআইডব্লিউটিএ ৬৮০ কোটি টাকা বরাদ্দ দিয়ে গত বছরের জানুয়ারি মাসে কাজটি করার দায়ভার দেয় পানি উন্নয়ন বোর্ডকে। নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে না পারা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে এ কাজের বর্তমান ব্যয় ধরা হয়েছে সাড়ে ১২০০ কোটি টাকা। যে কারণে নকশার বিশ্লেষণ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার বাসিন্দা চান্দু মোল্লা বলেন, ‘পদ্মার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে চলে গেছে আমাদের সব জমি। সরকার ভাঙনরোধে কাজ করলে হয়তো বেঁচে থাকার শেষ সম্বলটুকু টিকে থাকতো। শুনেছি বড় প্রকল্পের কাজ শুরু হবে। কিন্তু তার কোনও আভাস পাচ্ছি না।’

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, ‘দৌলতদিয়া ঘাটের চার কিলোমিটার এলাকার জন্য ৫১০ কোটি টাকা এবং পাটুরিয়া ঘাটের দুই কিলোমিটার এলাকার জন্য ১৭০ কোটি টাকাসহ ৬৮০ কোটি টাকার বাজেট পাস হয়েছে গত বছরের জানুয়ারিতে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নকশার পরিবর্তনের কারণে নতুন করে আবার সাড়ে ১২০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন চাওয়া হয়েছে, যা বুয়েটে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ বছরের ভাঙন রোধেও পুনরায় জিও ব্যাগ ফেলা হবে।’

তবে জিও ব্যাগ ফেলে স্থায়ী কোনও সমাধান হবে না বলে মনে করছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পদ্মায় ফের ভাঙন শুরু, আটকে আছে আধুনিকায়নের কাজ

আপডেট টাইম : 04:22:32 pm, Monday, 25 April 2022