Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পদ্মা সেতুতে মোটরসাইকেল রেখে ছবি তুলছিলো, ৮ আরোহীকে জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:08:25 am, Sunday, 23 April 2023
  • 105 বার

আমার ডেস্ক:পদ্মা সেতুতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট মোটরসাইকেল আরোহীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জে ট্রাফিক পুলিশ এ জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

তিনি বলেন, সেতুতে নিয়ম মেনে বাইক চালানোর জন্য আমাদের কার্যক্রম চলছে। নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে আট মোটরসাইকেল আরোহীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ। আমাদের সদস্যরা যাত্রীদের নিয়ম মানার জন্য তাগিদ দিচ্ছে। কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুর রহমান বলেন, সেতুতে কোনোভাবেই দাঁড়ানো কিংবা ছবি তোলা এবং লেন ক্রস না করার বিষয়ে নির্দেশনা ছিলো। শুক্রবার সকাল থেকে আমাদের তৎপরতা ছিলো। নিয়ম না মেনে সেতুর বিভিন্ন স্থানে মোটরসাইকেল থামিয়ে কয়েকজন ছবি তুলছিলো এবং বেশ কয়েকজন নির্ধারিত লেন ক্রস করে যানবাহন চলার লেনে চলে যায়। এজন্য তাদের জরিমানা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পদ্মা সেতুতে মোটরসাইকেল রেখে ছবি তুলছিলো, ৮ আরোহীকে জরিমানা

আপডেট টাইম : 02:08:25 am, Sunday, 23 April 2023